1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাজনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:০৮|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রাজনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 445 Time View

রাজনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

‎স্টাফ রিপোর্টার, আলী আহমদ রিপন মৌলভীবাজার|

‎মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোকাম বাজার এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (আজ) দিনব্যাপী কাজের পাশাপাশি রাতের বেলাতেও ঢালাই কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

‎অভিযোগ রয়েছে, ড্রেনের ঢালাই কাজে বালুর পরিবর্তে মাটি মিশিয়ে নিম্নমানের কংক্রিট প্রস্তুত করা হচ্ছিল। মিক্সার মেশিনের মাধ্যমে এই কংক্রিট তৈরি করা হয় বলে স্থানীয়রা দাবি করেন, যা নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।

‎বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে ড্রেনটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।

‎এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

‎ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম