1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:০৮|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 292 Time View

রাকিব হোসেন হৃদয়, জেলা প্রতিনিধি

 

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সদর মডেল থানার ১নং বাবুরাইল মোবারকশাহ রোডস্থ ছাতা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মিরাজ (২৩), রকি (২৫) ও সাব্বির ওরফে সোহাগ (২৫)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ২টি ছোরা ও ৪টি রড উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম