1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আদমদীঘির হিজরাপল্লীর ৫-৭ জন মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৫১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

আদমদীঘির হিজরাপল্লীর ৫-৭ জন মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬,
  • 47 Time View

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হিজরাপল্লীর ৫-৭ জনের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কসংলগ্ন উপজেলার সদরের পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপল্লীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ক্ষোভে ফুঁসে উঠে ওই এলাকার বসবাসকারী শান্ত, রেহেনা বেগম, নরেশ ও শিহাব হোসেনসহ আরও কয়েকজন অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, হিজরাপল্লীতে বসবাসকারী অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। প্রকাশ্যে মাদক বিক্রির কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। মাদকের বিস্তারে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়দের দাবি, মাদক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে শতাধিক মানুষ ওই এলাকায় জড়ো হন। একপর্যায়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম