1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কমলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা আহাদের প্রতিবাদ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:২৫|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

কমলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা আহাদের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 105 Time View

 

রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার যুবদল নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল আহাদ। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। আব্দুল আহাদ পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
লিখিত বক্তব্যে আব্দুল আহাদ দাবি করেন, পূর্বশত্রুতা ও ব্যক্তিগত বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করেও তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ জানান, সম্প্রতি তিনি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। তাঁর দাবি, রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে মালিকপক্ষ মাজু মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে গত ৩০ সেপ্টেম্বর তিনি রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান। এরপর ১ অক্টোবর থেকে আব্দুল আহাদ প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকার হিসাব চাইলে মাজু মিয়া তাঁদের ফোনালাপ রেকর্ড করেন। পরে সেই কথোপকথন বিকৃত ও অসম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে তাঁর দাবি। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজার এম আনোয়ার মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম