1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরন  - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরন 

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 83 Time View

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের আপ্যায়ন ও প্রসাদ বিতরণের জন্য সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলার ৪৭টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি ত্রাণ সহায়তার চাল বিতরণ করা হয়।

 

​শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্থানীয় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই চাল তুলে দেওয়া হয়।

 

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সুব্যবস্থা ও প্রসাদ বিতরণের সুবিধার্থে সরকারি তহবিল থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

 

​চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

 

​অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল।

 

​এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

​চাল পেয়ে উপজেলার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা প্রদান করায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম