1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগন্নাথপুরে রাস্তায় কলেজ প্রশাসনের দেয়াল নির্মাণের উদ্যোগ: ১৫০ পরিবারের পথ বন্ধের আশঙ্কায় প্রতিবাদ সভা - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:৩১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

জগন্নাথপুরে রাস্তায় কলেজ প্রশাসনের দেয়াল নির্মাণের উদ্যোগ: ১৫০ পরিবারের পথ বন্ধের আশঙ্কায় প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 73 Time View

 

তৈয়বুর রহমান, জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেশবপুর কলেজপাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কলেজ প্রশাসন। এতে ওই এলাকার প্রায় ১৫০টি পরিবারের স্বাভাবিক চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অন্তত ২০ ফুট রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আজ সকাল ১০টায় কলেজপাড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কেশবপুর কলেজপাড়ার বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াত, কোমলমতি শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা এই রাস্তাটি। সম্প্রতি কলেজ প্রশাসন সেখানে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র অসন্তোষ ও ভীতির সৃষ্টি হয়। দেয়ালটি নির্মিত হলে পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে।

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকে তাঁরা সবসময় স্বাগত জানান, তবে তা সাধারণ মানুষের চলাচলের মৌলিক অধিকার হরণ করে হওয়া অনুচিত। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে রাস্তাটি উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

এ দিকে জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাদের মিয়া জানানা,আমাদের কলেজের সীমানা প্রাচীরের জন্য আগ থেকে পিলার ছিল। এখন আমরা কলেজের জায়গায় সিমানা প্রাচীর করতে চাই।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আবুল মিয়া, আব্দুল হেকিম, আফরোজ আলী, শামছুল হক, লেবু মিয়া, আকবর আলী, দিরু সূত্রধর, হীরা সূত্রধর, শুয়াইবুর রহমান, আব্দুল কাহার, খোকন সরকার, জুনেদ মিয়া, নীরব আলী, রিমন মিয়া, তাহমিদ, জুনেদ, নাছির উদ্দিন কামরান, নাজিম উদ্দিন, মাসুদুর রহমান, প্রণতি দাস, লক্ষ্মী রানী দাস, রওশন আরা, খাসিয়ারা বেগম, আলেসা বেগম, শমতেরা বিবি, সন্ধ্যা রানী দাস ও মিনতি দাস প্রমুখ।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্তপূর্বক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও ন্যায়সংগত সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম