1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামালপুরে সমবায় সমিতির গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪০|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

জামালপুরে সমবায় সমিতির গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬,
  • 71 Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালের সামনে মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ মানিক, অ্যাডভোকেট আমজাদ আলী, আরিফুল ইসলাম, জুয়েল রানা,শিবলুল বারী রাজু।

এসময় বক্তারা জানান, মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতি তাদের ৩২ হাজার গ্রাহকের কাছে থেকে প্রায় ৭শ কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায়। ফলে অধিক মুনাফার আশায় সমবায় সমিতিতে নগদ টাকা আমানত রেখে ছিল তারা আজ নিঃস্ব হয়ে পড়েছে।

আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।

পাশাপাশি সমবায় সমিতির পরিচালকদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চেয়ে সম্প্রতি মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করলে গ্রাহকদের ওপর হামলা চালানো হয়। হামলায় অনেকেই আহত হন।

এতে ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম