1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
টিআরসি নিয়োগ ঘিরে সুনামগঞ্জে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত। - sylhetersangram
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:২৫|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

টিআরসি নিয়োগ ঘিরে সুনামগঞ্জে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 33 Time View

টিআরসি নিয়োগ ঘিরে সুনামগঞ্জে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

 

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।

 

​বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে জেলা পুলিশের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

 

​ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি দায়িত্বরত সকল অফিসার ও পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না এবং যোগ্য প্রার্থীরাই যেন মেধার ভিত্তিতে নির্বাচিত হন তা নিশ্চিত করতে হবে।

 

​প্রস্তুতিমূলক এই সভায় নিয়োগ কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন,​সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),

​তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),

​এছাড়াও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

 

​ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে পর্যায়ক্রমে প্রার্থীদের নিম্নলিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে:

১. প্রয়োজনীয় কাগজপত্র যাচাই।

২. শারীরিক মাপ গ্রহণ।

৩. শারীরিক সক্ষমতা যাচাই

​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম