1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাচ্চু বর্মন - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:২০|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাচ্চু বর্মন

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 247 Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাচ্চু বর্মন (৫২) নামে এক ব্যক্তি। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘আব্দুল্লাহ’। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সুনামগঞ্জ জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন তিনি।

এরপর শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় জুমগাঁও মসজিদে প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হোসাইন আহমদের মাধ্যমে কালেমা পাঠ করে ইসলাম ধর্মে প্রবেশ করেন বাচ্চু বর্মন। এ সময় তিনি নতুন নাম হিসেবে আব্দুল্লাহ গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নওমুসলিম আব্দুল্লাহ (পূর্বনাম বাচ্চু বর্মন) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দীর্ঘদিন ধরে আমি ইসলাম ধর্মের নীতি-আদর্শ ও সাম্য গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছিলাম। সেই আবেগে অনুপ্রাণিত হয়ে কোনোপ্রকার সামাজিক চাপ বা কারো প্ররোচনা ব্যতিরেকেই সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় মহান সৃষ্টিকর্তার ওপর ঈমান এনে আমি পবিত্র ইসলাম ধর্মকে বেছে নিয়েছি।”

তিনি আরও বলেন, ইসলাম ধর্মের শান্তি, সাম্য, মানবতা ও নীতি-আদর্শ তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। দীর্ঘদিন চিন্তা-ভাবনা ও পর্যবেক্ষণের পর নিজের ইচ্ছায় তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় আলেম-উলামারা নওমুসলিম আব্দুল্লাহর জন্য দোয়া করেন এবং ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সুন্দরভাবে জীবন পরিচালনার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম