1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২ - sylhetersangram
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৯:০০|
Title :
লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬,
  • 62 Time View

 

সুনামগঞ্জের  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (৩০) এবং নৈনগাঁও মাঝপাড়ার আবুল খয়েরের ছেলে মোঃ সেলিম মিয়া (৪০)-এর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ৬০ থেকে ৭০ জন লোক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের সৃষ্টি করে।

 

সংঘর্ষে পশ্চিম নৈনগাঁও গ্রামের মোঃ শামীম মিয়া (৩০), মইন উদ্দিন (৬০), ফয়েজ মিয়া (২০), খলিল মিয়া (১৮), আঙ্গুর মিয়া (৫০), সোহেল মিয়া (১৩), বাবুল মিয়া (৩৫) ও ফুলতারা বেগম এবং নৈনগাঁও মাঝপাড়ার মোঃ সেলিম মিয়া (৪০), নিজাম উদ্দিন (৩৫), লিয়াকত আলী, আল আমিন (৩০), রহিমা বেগম (৩০), ফরিদ মিয়া (৩০) ও জহুর আলী (৪০)-সহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম