1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে রাতের আঁধারে বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪০|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

দোয়ারাবাজারে রাতের আঁধারে বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 161 Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বামেরবন্দ গ্রামে রাতের আঁধারে মুক্তার আলী নামে এক ব্যক্তির বসতবাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে বামেরবন্দ গ্রামের তাহের উদ্দিনের ছেলে মুক্তার আলীর বসতবাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি ও তার স্ত্রী রানু বিবি।

মুক্তার আলীর অভিযোগ, রাতে কয়েকজন কথিত অসাধু যুবক সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি টাকা-পয়সা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। হামলাকারীদের বাধা দিতে গেলে তার স্ত্রী রানু বিবির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার বড় ভাই শাফির উদ্দিন এগিয়ে এলে তাকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।

মুক্তার আলী সাংবাদিকদের বলেন, “আমি আগে গাঁজা সেবন করতাম, তবে বর্তমানে এসব ছেড়ে দিয়েছি। এরপরও হঠাৎ করে সমাজের কিছু কথিত অসাধু যুবক সংঘবদ্ধ হয়ে রাতে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও টাকা-পয়সা নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চাই।

 

তবে মুক্তার আলীর অভিযোগের বিষয়ে এই সমাজের স্থানীয় ব্যক্তিরা ভিন্ন দাবি করেছেন। এদের মধ্যে জালাল মিয়া, সুহেল মিয়া ও রুবেল মিয়া সহ অনেকের দাবি, মুক্তার আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের উদ্দেশ্যেই তার বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তারা।

 

এ বিষয়ে যুবদল নেতা সুলতান আহমদ বলেন, “মুক্তার আলীর গাঁজা সেবন ও বিক্রির কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ কারণেই এলাকার কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছে। সমাজে মাদক চলতে দেওয়া হবে না—এটাই মানুষের দাবি।

 

তবে স্থানীয়রা বাড়িঘরে হামলা ও ভাঙচুরের মতো ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, কারও বিরুদ্ধে মাদক সেবন, বিক্রি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা, ভাঙচুর বা লুটপাট করার অধিকার নেই। এ ধরনের ঘটনা এলাকায় আরও বড় ধরনের বিরোধ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ ঘটনায় মুক্তার আলীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম