1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ধরঞ্জি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭ ও ২ নম্বর ওয়ার্ড - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৫১|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

ধরঞ্জি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭ ও ২ নম্বর ওয়ার্ড

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 166 Time View

রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের দল। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

‎৭ নম্বর ওয়ার্ডের দলটির অধিনায়ক প্রদীপ। দলটির নেতৃত্বে রয়েছেন ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লাদেন হোসেন। ফাইনালে ওঠার আনন্দে খেলোয়াড়, সমর্থক ও ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে মাঠের দিকে এগিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ সবার নজর কাড়ে।

‎খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

‎৭ নং ওয়ার্ডের খেলাকে সফল করতে সার্বিক সহযোগিতা করছেন ধরঞ্জি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন।

‎৭ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকেরা ফাইনালে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শিরোপা জয়ের প্রত্যাশায় তাঁরা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত বলে জানান সংশ্লিষ্টরা।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম