1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নির্বাচিত হলে চেলা নদীতে ত্রৈমাত্রিক সেঁতু নির্মান করার প্রতিশ্রুতি সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের প্রার্থী -আব্দুস সালাম মাদানী'র - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:০২|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

নির্বাচিত হলে চেলা নদীতে ত্রৈমাত্রিক সেঁতু নির্মান করার প্রতিশ্রুতি সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের প্রার্থী -আব্দুস সালাম মাদানী’র

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 155 Time View

সংবাদদাতা সাব এডিটর আবু তাহের মিসবাহ :

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলছেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি’র চেলা নদীর পাড়ে পূর্বচাইরগাঁও-সোনাপুর -সারপিনপাড়া এলাকায় ত্রৈমাত্রিক সেঁতু নির্মান করা হবে।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় ২’হাজারেরও অধিক কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমান করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত করতে এলাকাবাসী এই গনজোয়ার উঠছে।

 

তিনি আরো বলেন, সুনামগঞ্জ -৫ আসনের মানুষজন অনেক অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এই অঞ্চলের মানুষের দুঃখদুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি। সবাই এলাকার মানুষের হক মেরে খেয়ে নিজেদের পকেট ভরেছে।

 

সালাম মাদানী প্রতিশ্রুতি দেন,তিনি নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আধুনিক দুটি হাসপাতাল নির্মান করা হবে।

এলাকা হতে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলাসহ এলাকার মানুষদের সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সকল ধরনের রাষ্ট্রিয় সেবা প্রদানে নিশ্চিত করবেন।

 

 

ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ,ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস,সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

 

অন্যাদের মাঝে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক এবং বিভিন্ন পর্যায়ের ২’হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সভা চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য দল থেকে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর হাত ধরে যোগদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম