1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:০৭|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

শান্তিগঞ্জে সংবর্ধিত হলেন যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 28 Time View

 

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পশ্চিম বীরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াত মাহফিল ও যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলভী আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক যুবনেতা ওবায়দুল হক চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মহসিন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা গোলজার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দিরাই উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান এবং পঞ্চগ্রাম বদলপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনাইদ আহমদ চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল-নোমান, উপজেলা যুব জমিয়তের সদস্য মাওলানা আসাদুজ্জামান চৌধুরী, শাহপরান থানা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ শায়খুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা সালিক-বিন-রফিক, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি যুবনেতা মাওলানা আবুনছর, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সদস্য হাফিজ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা নুর আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ নাবিল খাঁন এবং ইউনিয়ন ছাত্র জমিয়তের সদস্য হাফিজ আছাদ আহমদসহ জমিয়ত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে যুবনেতা মাওলানা আকমল হোসেন খাঁনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং যুবসমাজকে দ্বীনি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য : যুব নেতা মাওলানা আকমল হোসেন (এথেন্স,) গ্রিসে গমন উপলক্ষে তাঁকে আন্তরিক ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় উপস্থিত অতিথি বৃন্দ তাঁর আগামী দিনের পথচলার সাফল্য, নিরাপদ ভ্রমণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তাঁর এই বিদেশযাত্রা জীবনে নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা ও সাফল্যের দ্বার উন্মোচন হোক। সকলেই এই প্রত্যাশা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম