1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে পানিতে ডুবে মৃত্যু এক কিশোরের - sylhetersangram
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৪৫|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে পানিতে ডুবে মৃত্যু এক কিশোরের

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 148 Time View

শফিকুল বারি স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাবিদ (২০) নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যায় সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে পৌঁছে গেলে পাড়ে ফেরত আসতে পারেনি সে। পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের খালাতো ভাই তামিম বলেন, ‘সাবিদসহ আর চার-পাঁচ জন বিকালে আমরা গোসল করতে গিয়েছিলাম। আমরা পুকুরে নেমে যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিদ অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্য জায়গায় এসে সাবিদ ডুবে যায়। পরে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। খোজাখুঁজির কয়েক ঘন্টা পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয়। সাবিদের শ্বাসকষ্ট ছিল। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং পাঁচ ওয়াক্ত নামাজও পড়তো সে।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ‘মঙ্গলবার বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যখানে ডুবে যান তিনি। মরদেহ উদ্ধার করে সকল আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে শাবিতের লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম