1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
​সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ - sylhetersangram
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৬|
Title :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী

​সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 31 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী

জাতীয় সংগীত আর ‘এসো হে বৈশাখ’ গানের সুরে সুনামগঞ্জে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার পহেলা বৈশাখ১৪৩৩সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে জেলাজুড়ে উদযাপিত হয়েছে বাঙালির এই প্রাণের উৎসব।

​সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও বর্ষবরণের ঐতিহ্যবাহী গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপরই বের করা হয় নববর্ষের প্রধান আকর্ষণ শোভাযাত্রা। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের শব্দ আর রঙ-বেরঙের নানান কারুকাজে সেজেছিল পুরো শহর। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়।

​বর্ষবরণের এই উৎসবে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

​বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

​হাজারো মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়, যা সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে রুপ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম