1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:৪৬|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 104 Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর)মাঠে প্রতিমা বির্সজনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবি এম জাকির হোসেন,সদর সার্কেল চাতক চাকমা,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ,ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্ল্যাহ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বাবু বিমল বণিক,বর্তমান কমিটির সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,রিংকু চৌধুরী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাস,বলাই এষ,বিধান দাস,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা কৃষ্ণ তালুকদার সবুজ সহ আরো অনেকেই।
উল্লেখ্য গত ১৬ই অক্টোবর মহা ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ছয়দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। পুরো জেলাজুড়ে আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে নিশ্চিত নিরাপত্তা বেস্টনী তৈরী করা হয়েছিল এবং ভক্তরা নির্বিঘ্নে প্রতিটি পূজামন্ডপে পরিবার পরিজন নিয়ে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুরো জেলায় প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে সম্প্রীতির এই জেলা সুনামগঞ্জের মানুষ আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান,জেলা পূজা উদযাপন রিষদের নেতৃবৃন্দ,আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনসাধারন।

মা দূর্গা এবছর কৈলাশ তার স্বামীর গৃহ থেকে ধরাদামে ঘটে ঘোড়ায় চড়ে তার ভক্তদের মাঝে এসেছিলেন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটিয়ে তিনি এই ছয়দিন তার ভক্তদের মাঝে ছিলেন আজ প্রতিমা বির্সজনের মাধ্যমে তার ভক্তদের কাদিঁয়ে নৌকায় চড়ে তিনি তার স্বামীর গৃহে কৈলাশে ফিরে গেছেন বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দরা। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম