1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই শাল্লাবাসীর পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই - আজমল চৌধুরী জাবেদ - sylhetersangram
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০১|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

দিরাই শাল্লাবাসীর পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই – আজমল চৌধুরী জাবেদ

সিলেট সংগ্রাম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 323 Time View
  1. যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ এক সাক্ষাৎতে বলেন দিরাই শাল্লাবাসীর পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।

আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন দিরাই শাল্লা বাসীর সুখে দুঃখে সবসময় দিরাই শাল্লাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি।যখন করোনা ভাইরাসের ভয়াল থাবায় কার্যত বিপর্যস্ত বিশ্ব,তখনো আমার প্রিয় দিরাই শাল্লাবাসীর পাশে দাড়িয়েছি।

২০২২ সালে অকাল বন্যায় বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছি মানুষের ঘরে ঘরে ভালবাসা পৌঁছে দিয়েছি। আজমল হোসেন চৌধুরী জাবেদ আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার শ্রদ্বেয় নেতা জনাব নাছির উদ্দিন চৌধুরী যদি কোন কারণে নির্বাচন না করেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অবহেলিত সুনামগঞ্জের – ২ (দিরাই -শাল্লা) আসনে নির্বাচন করবো। আজমল হোসেন চৌধুরী জাবেদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দিরাই- শাল্লার গ্রাম গঞ্চে হাটে বাজারে পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি।

এবং জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট দিরাই শাল্লার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছি তা অব্যাহত আছে। আজমল হোসেন চৌধুরী জাবেদ যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুই দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ২

( দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি (দিরাই-শাল্লা) সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম