
রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত।
চেয়ারম্যান পদপ্রার্থী এবাদতের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘ইত্যাদি ইলেকট্রনিক্স’-এর শোরুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মোক্তারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত বাগজানা ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেন।সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বহন করছে।