1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। - sylhetersangram
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:২২|
Title :
আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল।

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 160 Time View

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখলী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা,রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহীদ জিয়াউর রহমান হল থেকে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় প্রতিবাদী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাস করে ইন্টেরিম কী করে, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশন,জ্বালো জ্বালো আগুন জ্বালো, খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনতা – এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস।শিক্ষার্থীরা অবিলম্বে হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে চব্বিশ এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে বাংলার ছাত্রজনতা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার কেউ আর এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
এছাড়াও অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম