1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১০:৫৭|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 54 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় একটি মোটর সাইকেল দূর্ঘটনায় উজ্জল মিয়া(২৫) নামে আনসার বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত উজ্জল মিয়া জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

সোমবার ভোরে সুনামগঞ্জের জামালগঞ্জের ছোট ঘাগটিয়া নিজ বাড়ি থেকে উজ্জল মিয়া নামে মানবতার কল্যাণে রক্তের সন্ধানে নিজে মোটর সাইকেল চালিয়ে মৌলভীবাজার যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত উজ্জল মিয়া ঢাকা জোনে কর্মরত আনসার বাহিনীর সদস্য এবং চলতি বছর আনসার ভিডিপির সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলা ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা সংগঠক বলে জানা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায় উজ্জল মিয়া কিছুদিন পূর্বে ঢাকা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন এবং ভোরে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে মৌলভীবাজারে নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ডাবর এলাকায় গিয়ে দূর্ঘটনায় পতিত হয়ে মারা যান। তবে কেউ কেউ বলছেন হানিফ বাসের ধাক্কায় উজ্জল মিয়া ডাবর এলাকায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার কথা জানান। দূর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে তিনি গণশাধ্যমকর্মীদের অবহিত করেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম