1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৪৫|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬,
  • 42 Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর কমিউনিটি ক্লিনিকের পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা জয়া এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সদরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে উল্টে খাদে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজনরা আহত হন। আহতদের মধ্যে হেলাল (৩৫) ও আরিফুল ইসলাম (১৯) রয়েছেন। তাদের দুজনের বাড়ি জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামে। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। অ্যাম্বুলেন্সের চালকের নাম রনক হাসান হৃদয়। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।

 

 

 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোহাম্মদ সেলিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। পরে জয়কলস হাইওয়ে থানায় খবর দেওয়া হলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম