1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ছনকান্দা স্কুলের সভাপতি বাপ্পি খান - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৮|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ছনকান্দা স্কুলের সভাপতি বাপ্পি খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 97 Time View

ময়মনসিংহ প্রতিনিধিঃ
রাজপথের আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতার দিনগুলো পেরিয়ে এবার শিক্ষাঙ্গনের দায়িত্বে জাকির হোসেন খান বাপ্পি। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তিনি। তাঁর এই দায়িত্ব গ্রহণকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্মারকের মাধ্যমে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পিকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।
রাজনীতির মাঠে দীর্ঘদিনের পথচলা বাপ্পি খানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এই দায়িত্ব নতুন অভিজ্ঞতা। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও চাপের মধ্যেও আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছেন তিনি। সেই অভিজ্ঞতার পর এবার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর জাকির হোসেন খান বাপ্পি বলেন, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় আমার কাছে অত্যন্ত আপন একটি প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। কেউ প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করলে নিয়ম ও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে, শিক্ষকরা যেন দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করতে পারেন সেটি নিশ্চিত করতে চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা বলেন, আমরা একজন শিক্ষানুরাগী ও দায়িত্বশীল মানুষকে পেয়েছি। তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না এবং প্রতিষ্ঠানের স্বার্থকে গুরুত্ব দেন। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে।

এলাকার একাধিক শিক্ষানুরাগী বলেন, জাকির হোসেন খান বাপ্পি একজন ভালো মানুষ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবেন।
তাঁরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে হয় না। প্রয়োজন সুশাসন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়।

স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন জাকির হোসেন খান বাপ্পি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম