1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা! - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:১৭|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 1199 Time View
কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটায়।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম পোড়াবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের মিনিবাসে উঠেন। বাসে উঠার পর হেলপারের সঙ্গে তার হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার সিয়ামকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: রাফিউল করিম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, নিহত সিয়ামের সহপাঠীরা ও স্থানীয়রা দাবি করেছেন, বাসের হেলপারদের অমানবিক আচরণ ও হাফ ভাড়া নিয়ে অহেতুক বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর নজরদারি ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় গাজীপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম