1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৯|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 85 Time View

 

​ঝালকাঠি প্রতিনিধি
​শিশুদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর আউরা গ্রামের গুদিঘাটা এলাকায় তরুণ সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকনের উদ্যোগে এই ফুটবল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকন, কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন এবং সৈয়দ মো. শফিকুল ইসলাম। অতিথিরা এলাকার খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন।

​অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম