1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৬|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 78 Time View

​ঝালকাঠি প্রতিনিধি
​ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃইউনিউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফাইভস্টার ক্লাব আয়োজিত এ খেলায় ১ নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিংস অব দরগাবাড়ি।

​ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু।

​আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের পি‌পি অ্যাডভোকেট আককাস সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করে।”

​মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল ঘিরে দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়; মাঠের চারপাশ ও আশপাশের ভবনের ছাদে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম