1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দুর্গাপূজায় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে মিছির আলীর মণ্ডপ পরিদর্শন - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৪০|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

দুর্গাপূজায় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে মিছির আলীর মণ্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬,
  • 43 Time View

‎
‎আলী আহমদ রিপন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
‎
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিছির আলী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও সম্প্রীতির শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎অন্তেহরী গ্রাম থেকে শুরু করে আব্দুল্লাহপুর, জাহিদপুর, বেড়কুড়ি দাসপাড়া, খেয়াঘাট, বিলবাড়ি, লামা বিলবাড়ি, সাদাপুর, তুলাপুর মাস্টারবাড়ি ও মোকামবাজার শীলবাড়িসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
‎
‎পরিদর্শনকালে পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন মিছির আলী। পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন।
‎
‎এ সময় বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ভালোবাসা, উষ্ণ অভ্যর্থনা ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে মিছির আলী আনন্দিত ও উৎসাহিত হন। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা তাঁর পথচলার অন্যতম প্রেরণা।
‎
‎স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
‎
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিছির আলীর এই মণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম