1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:৩৬|
Title :
সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 80 Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে এবং রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি দোয়ারাবাজার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন, দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আখতার হোসাইন, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ, উপজেলা দাওয়াহ সম্পাদক হাফেজ কয়েস আহমেদ, উপজেলা অর্থ সম্পাদক মকবুল হোসাইন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা জাবেদ আবেদিন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সাবেক উপজেলা ছাত্রনেতা হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি হাফেজ আনসার আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ অলিউল্লাহ হাবিবী, উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি নুরুল আমিন, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং যুব আন্দোলন উপজেলা প্রচার সম্পাদক হা. আল আমিন।

এছাড়া সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের গোপন ভোট গ্রহণ করা হয়। গোপন ভোটের মাধ্যমে মাওলানা মনির হোসাইন সভাপতি এবং মাওলানা মুহাম্মদ আলী সেক্রেটারি পদে নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম