1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ৩০ বছর পর লামাসানিয়া গ্রামে পাকা রাস্তার কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী - sylhetersangram
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৩১|
Title :
শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

দোয়ারাবাজারে ৩০ বছর পর লামাসানিয়া গ্রামে পাকা রাস্তার কাজ শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 133 Time View

প্রতিবেদন :সাব এডিটর আবু তাহের মিসবাহ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লামাসানিয়া গ্রামে দীর্ঘ ৩০ বছর পর পাকা রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। এতে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দশকে বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনের আগে ও পরে রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল বারীর সার্বিক প্রচেষ্টা এবং সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেনের সমন্বয়ে গ্রামের ভেতরের প্রায় ৪০০ ফুট রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে হাঁটুসমান কাদা মাড়িয়ে চলাচল করতে হতো। বিশেষ করে এ রাস্তা দিয়ে একটি দাখিল মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করায় তাদের দুর্ভোগ ছিল চরম। বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ত।

এলাকাবাসী জানান, রাস্তার কাজ শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে। তবে গ্রামের অবশিষ্ট কাঁচা রাস্তাগুলোও দ্রুত পাকাকরণ করা হলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে এবং জনদুর্ভোগ সম্পূর্ণভাবে দূর হবে।

রাস্তার নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম, সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন, সদর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম, বিএনপির সদস্য তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মুজিবুর রহমান, কৃষক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক হোসাইম টেইলার্সসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত সবাই সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লামাসানিয়া গ্রামের অবশিষ্ট রাস্তাগুলোরও দ্রুত পাকাকরণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম