1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর রাজনগর, চাটুরা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর আয়োজন ‎ ‎ - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৮:১১|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর রাজনগর, চাটুরা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর আয়োজন ‎ ‎

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬,
  • 47 Time View

 

‎আলী আহমদ রিপন

‎স্টাফ রিপোর্টার

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি—জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গোবিন্দ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবিপুল সিকদার।

‎এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন, প্রথম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

‎জন্মাষ্টমী উপলক্ষে চাটুরা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন করেন।

‎আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‎অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভক্তদের প্রার্থনা—পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের কৃপায় সবার জীবন শান্তি, প্রেম, সম্প্রীতি ও মঙ্গলময় হয়ে উঠুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম