
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
পিরোজপুর জেলাধীন নেছারাবাদ (স্বরূপকাঠি) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগের রাজীব সিকদার আটক-সমুদয়কাঠীর ১৫ই আগস্ট সাগরকান্দ হাটে পোস্টাল লাগানো কেন্দ্র করে ও রাজনৈতিক ভাবে দেশে অশান্তি সৃষ্টিকারী পায়তারা করে এবং লোক জড়ো হয় নাশকতার উদ্দেশ্যে। নেছারাবাদ থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের কার্যক্রম করতে পারেনি ঘটনা স্থান থেকে একজনকে গ্রেফতার করে বাকি সব লোক পালিয়ে যায়। পরবর্তীতে সমুদয়কাটি ইউনিয়নের এখন গোল গ্রামের শাকিল হোসেন বাদী হয় মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাজিব সিকদারকে গ্রেফতার করা হয়েছে।