1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিশ্বনাথে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:৫৮|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

বিশ্বনাথে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 53 Time View

 

সিলেটের বিশ্বনাথে পুকুরে বিষ প্রয়োগ করে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামে মৎস্য চাষী মফিক মিয়ার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী মফিক মিয়া জানালেন, দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষাবাদ করে আসছেন। গত দুই মাস পূর্বে তিনি নিজ বাড়ির একটি পুকুরে পোনা মাছ ফেলেন। কিন্তু গত মঙ্গলবার থেকে ওই পুকুর থাকা মাছগুলো মরতে শুরু করে। পরে তিনি স্থানীয় চিকিৎসকের পরামর্শে পুকুরে ওষুধ দেন। কিন্তু তিনি দেখতে পান পুকুরের সকল মাছ মরে বেঁশে উঠছে। পুকুরটিতে রুই, মৃগেল ও সিলভারসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ৪ থেকে ৫ মণ মাছ ছিল। আজ বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে এসে দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের আধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মরে গেছে বলে তিনি ধারণা করছে। এতে তার ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বললেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম