1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:১৯|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬,
  • 54 Time View

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০), পিতা মো. মজিদ এবং মো. আলাল মিয়া (২২), পিতা আবদুর রশিদ।
মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. নবী হোসেন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম