
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে যুবদলের উদ্যোগে তাৎক্ষণিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে ম্যানচেস্টার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদের সভাপতিত্বে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুবদলের সিনিয়র সদস্য সাব্বির আহমদ।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার যুবদলের সাবেক সহ-সভাপতি আরমান উদ্দিন সিকদার, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি আরজু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সিনিয়র সদস্য এনাম আহমদ, গোবিন্দগঞ্জ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহমান তুহিন, সাবেক ছাত্রদল নেতা রুম্মান আহমদ, মাইদুল ইসলাম, সৌরভ, সেলিম রেজা, ফয়েজ মিয়া, আলমগীর হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। একইভাবে বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাঁদের স্মরণে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং জুলাই ২০২৪-এর আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে ম্যানচেস্টারে অবস্থানরত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।