1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:৫৯|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

শাবিপ্রবিতে আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬,
  • 67 Time View

শাবিপ্রবিতে আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক রেফারিড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে ‘গেটিং পাবলিশড ইন ইন্টারন্যাশনাল রেফারিড জার্নালস: প্রি অ্যান্ড পোস্ট-সাবমিশন কনসিডারেশনস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হকের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক-সেন্ট জনের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাক এম. হুসাইন উপস্থিত ছিলেন।

 

এসময় সেমিনারের সমন্বয়ক হিসেবে গবেষণা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

 

সেমিনারে আন্তর্জাতিক রেফারিড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের আগে ও পরে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গবেষণার মানোন্নয়ন, উপযুক্ত জার্নাল নির্বাচন, প্রবন্ধ প্রস্তুত ও জমাদান প্রক্রিয়া এবং রিভিউয়ারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম