
সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু ব্যবসা। বিশেষ করে দিরাই বিট বালু খাদ্য গুদামের পাশে রাস্তার উপর দিয়ে প্লাস্টিক পাইপের মাধ্যমে বালু পরিবহন করে গড়ে তোলা হয়েছে বালুর আড়ত। ফলে একদিকে যেমন সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চলছে পরিবেশের ভয়াবহ ক্ষতি।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন রাস্তার ওপর দিয়ে প্লাস্টিক পাইপ বসিয়ে মেশিন দিয়ে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
এলাকা বাসী বলেন, “প্রশাসন বিষয়টি জানলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।