1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:১৫|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে 

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 434 Time View

ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে

 

অজিত কুমার দাশ,ছাতক উপজেলা প্রতিনিধি :

যুক্তরাজ্যের লন্ডন নগরীর টাওয়ার হ্যামলেটস ব্রমলি নর্থ ওয়ার্ডে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সংগঠক মোহাম্মদ আব্দুল মুমিন। তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আশার সঞ্চার করেছেন।

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের সন্তান আব্দুল মুমিন ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর পিতা মাওলানা মাস্টার আব্দুল ওয়াহাব একজন সম্মানিত ব্যক্তিত্ব। পারিবারিক আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি প্রবাস জীবনেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।

বর্তমানে তিনি ‘মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্ট’-এর চেয়ারম্যান এবং চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের লন্ডন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের কল্যাণ, সামাজিক সংহতি এবং কমিউনিটি উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

আগামী ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অংশ নিয়ে আব্দুল মুমিন তার ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন। বিশেষ করে বাঙালি কমিউনিটির প্রতি তিনি ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বহুসাংস্কৃতিক সমাজে সমতা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি এবং কমিউনিটির কণ্ঠস্বর জোরালো করাও তাঁর অঙ্গীকারের অংশ।

নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে লন্ডনসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম