1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
স্বপ্ন কেড়ে নিল দালালরা: দিরাইয়ে ৪ পাচারকারীর বিরুদ্ধে মামলা - sylhetersangram
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৪|
Title :
দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত

স্বপ্ন কেড়ে নিল দালালরা: দিরাইয়ে ৪ পাচারকারীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 175 Time View

স্বপ্ন কেড়ে নিল দালালরা: দিরাইয়ে ৪ পাচারকারীর বিরুদ্ধে মামলা

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::

 

 

ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন ও নিহতের পরিবার। দালালদের প্রতারণা ও অমানবিক আচরণের বিচার চেয়ে চারজন চিহ্নিত মানব পাচারকারীর বিরুদ্ধে সুনামগঞ্জের দিরাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

​গত সোমবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে দিরাই উপজেলার বাসুরী গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

​নিহতদের স্বজনদের অভিযোগ থেকে জানা যায়, দিরাই উপজেলার একটি শক্তিশালী দালাল চক্রের মাধ্যমে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার চুক্তি হয়েছিল। দালালরা প্রতিশ্রুতি দিয়েছিল যে, তাদের নিরাপদ ও বড় নৌযানে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। কিন্তু বাস্তবে লিবিয়া পৌঁছানোর পর তাদের একটি ছোট ও জরাজীর্ণ নৌকায় গাদাগাদি করে তুলে দেওয়া হয়। এই চরম ঝুঁকিপূর্ণ যাত্রাই মূলত ২২ জন অভিবাসীর সলিল সমাধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

 

​উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাঝসমুদ্রে দীর্ঘ সময় অবস্থানকালে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। অনাহারে ও পানিশূন্যতায় একে একে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, অসুস্থ হয়ে কেউ মারা গেলে পাচারকারীরা অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের মরদেহগুলো সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেয়।

 

​গত শনিবারের এই নৌকাডুবির ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। এর মধ্যে দিরাইয়ের ৬ জন,​ জগন্নাথপুরের ৫ জন, দোয়ারাবাজারের ১ জন।

 

​এই মর্মান্তিক সংবাদ এলাকায় পৌঁছানোর পর থেকেই নিহতের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। অভিযুক্ত দালালদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ।

 

​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি। মামলার প্রাথমিক পর্যায়ে এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে এই মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তবে মানব পাচারকারী এই চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম