1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৮|
Title :
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 19 Time View

বিশেষ প্রতিনিধি:

 

মামলা দ্রুত নিষ্পত্তি, নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং চোরাচালানকৃত পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম।

 

​আজ ৪ আগস্ট (মঙ্গলবার) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই বিশেষ পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

 

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

​উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত জুলাই/২০২৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার এবং থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য পারফরম্যান্স দেখান ওসি মো. আমিনুল ইসলাম।

 

​সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “এ অর্জন আমার একা নয়, দিরাই থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সম্মাননা আমাকে এবং আমার টিমকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা করার অনুপ্রেরণা জোগাবে।

 

​তিনি দিরাই থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম