1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:২৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬,
  • 33 Time View

শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা­

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সাস্ট ফিটনেস ক্লাব আয়োজিত ‘সাস্ট চ্যারিটি রান’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে রানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ৫ কিলোমিটার দৌড় শেষে একই স্থানে এর সমাপ্তি ঘটে।

 

রান শেষে চ্যারিটি কার্যক্রম থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৬০ হাজার টাকার একটি চেক সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মোজাম্মেল হক-এর মাধ্যমে লোক প্রশাসন বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য প্রিমিয়াম টি-শার্ট ও খাবারের ব্যবস্থা ছিল। একজন অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই প্রতিযোগিতামূলক কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখা হয়নি।

 

অনুষ্ঠানের কনভেনর তারেকুল ইসলাম বলেন, সাস্ট ফিটনেস ক্লাব সব সময় মানবতায় বিশ্বাসী। এই আয়োজন সফল করতে অংশ নেওয়া সকল শিক্ষার্থী, শিক্ষক, রানার এবং সাস্ট ফিটনেস ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম