
দিরাই প্রতিনিধি |
সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য এমপি নাছির চৌধুরী বলেছেন, আজকের এই সমাবেশ হচ্ছে বিএনপির সমাবেশ, এর বাইরে বিএনপির আর কোন সমাবেশ নাই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে তারা বিএনপিতে বিভক্তি আনতে চায় এদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামিলীগ আমাদের শত্রু নয় তারা আমাদের মিত্র আমরা তাদেরকে নিয়ে এক সাথে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামিলীগ বিএনপির সাথে মিশে যাবে। নাছির চৌধুরী বলেন, আমার কোন ভাই নেই আমি একা আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। ওরা চায় চুরি করতে সেই সুযোগ না পেয়ে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে বলে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করে খাচ্ছি, যারা এমন কথা বলে তাদেরকে প্রশ্ন করেন কত টাকা বাজেট এসেছে যান ইউএনওকে জিজ্ঞেস করেন। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করতে সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম, সোহেল মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সভাপতি আব্দুল জলিল, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলী, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক রিনা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ সভাপতি সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার,