1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৩৫|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 150 Time View

দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল

 

নিজস্ব প্রতিবেদক:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার পরিচিত সাংবাদিক মো. বদরুজ্জামান বদরুল দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক সিলেট-এর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে তিনি দিরাই ও সুনামগঞ্জ, সিলেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে পাঠকমহলের আস্থা অর্জন করেছেন। স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নানা সংবাদ পেশাদারিত্বের সঙ্গে প্রকাশ করে তিনি একজন সাহসী ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক সিলেটের সমাচার-এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক-এর দিরাই প্রতিনিধি, দৈনিক মানব চাহিদা-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ভাটি বাংলা-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. বদরুজ্জামান বদরুল বলেন, সাংবাদিকতা আমার কাছে একটি মহান দায়িত্ব। সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। দৈনিক সিলেট-এর বিশেষ প্রতিনিধি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ।

তাঁর এই নিয়োগে দিরাই ও সুনামগঞ্জ, সিলেটের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও তিনি দিরাই ও সুনামগঞ্জ সিলেটের জন স্বার্থে সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা আরও জোরালো ভাবে দেশ ব্যাপী সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবেন।

দৈনিক সিলেট-এর বিশেষ প্রতিনিধি হিসেবে মো. বদরুজ্জামান বদরুলের এই নিয়োগ তাঁর সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ পেশায় তাঁর অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠা ভবিষ্যতেও গণ মাধ্যমকে সমৃদ্ধ করবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া প্রার্থী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম