
মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার আদালতে হাজির হলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে সুনামগঞ্জ দ্রত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে নুর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, গ্রেফতারকৃত নুর হোসেনসহ ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন আন্দোলনে আহত দোয়ারাবাজার উপজেলার আহত জহুরের ভাই হাফিজ আহমেদ।
এ মামলায় ৫০ নম্বর আসামি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান শান্তিগঞ্জের বিতর্তিক এ আওয়ামী লীগ নেতা।