1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৪|
Title :
সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 35 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসেেস্ট্রশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে ,শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের আসনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারান সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপন এর সঞ্চালনায় পথসভায় বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি,সহ সাধারন সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি,পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলের নেতৃবৃন্দরা।

 

নেতৃবৃন্দরা বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দল ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে দেশের আপামর জনগন বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একটি সম্প্রীতির বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,প্রতিটি পরিবারের অস্বচ্ছল ,মহিলাদের জন্য মহিলা ভাতা কার্ড,খাল খনন কর্মসূচী গ্রহন করেছেন। তারা আরো বলেন,দেশের অর্ধেক নারীরা রয়েছেন,কাজেই নারীদের বাক স্বাধীনতা ও তাদের জীবন মানের উন্নয়ন বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম