1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কাঁঠালিয়ায় এসএসসি–তে এ+ পাওয়া দুই মেধাবীকে বই উপহার - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৭|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

কাঁঠালিয়ায় এসএসসি–তে এ+ পাওয়া দুই মেধাবীকে বই উপহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬,
  • 72 Time View

​
ঝালকাঠি প্রতিনিধি
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া দুই মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ও মিমের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের (এ+) স্বীকৃতিস্বরূপ তাঁদের পড়াশোনায় উৎসাহিত করতে এই উপহার দেওয়া হয়।

​গতকাল বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আখতার হোসেন নিজাম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও তাঁদের শিক্ষার পথ মসৃণ করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​বই বিতরণকালে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সী উপস্থিত ছিলেন।

​এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দুই মেধাবী শিক্ষার্থীকে শুভকামনা জানান।

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম