1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:২০|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 42 Time View

 

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

​চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের তীব্র অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।

আজ বুধবার (২১শে অক্টোবর) সকাল ১১:০০ টার সময় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর
​ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা বক্তব্য দেন। ​

বক্তারা সম্প্রতি জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দাবি করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে অসচ্ছ উপায়ে ডিলারশিপ বণ্টনের পাঁয়তারা চলছে, যা দেশের প্রান্তিক কৃষকদের স্বার্থের সরাসরি পরিপন্থী।

​সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, “কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি কোনো প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তবে তা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
​একই সাথে নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক মূল্যায়নের জোর দাবি জানান বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম