
এস ডব্লিউ সাগর তালুকদার স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত ৮টায় তাঁর নিজ বাসভবনের আঙিনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৩ নং ওয়ার্ডের হরিপদ নগর ও ইসলামনগর গ্রামের মুরব্বি, যুবকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। এ জন্য আপনাদের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি। এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত মুরব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার উন্নয়ন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান উপস্থিত সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।