1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই-শাল্লায় কৃষকের স্বপ্ন এখন পানির নিচে: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আলী আকবর চৌধুরীর - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:০৪|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

দিরাই-শাল্লায় কৃষকের স্বপ্ন এখন পানির নিচে: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আলী আকবর চৌধুরীর

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 243 Time View

নিজস্ব প্রতিবেদক,

 

সুনামগঞ্জের দিরাই-শাল্লায় দিগন্তজোড়া হাওরজুড়ে এখন শুধু কান্নার রোল। অকাল বৃষ্টি আর জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের একমাত্র সম্বল সোনালী বোরো ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া হাজারো মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে হাওরের আকাশ-বাতাস। বিপদের এই দিনে দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক, সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আকবর চৌধুরী।

 

নিবার (২ মে) দিনভর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন আলী আকবর চৌধুরীর পক্ষে তাঁর প্রতিনিধি দল। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা হাওরে হাওরে গিয়ে কৃষকদের কষ্টের কথা শোনেন।

রিদর্শনকালে আলী আকবর চৌধুরী ভিডিও কলের মাধ্যমে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন। যে জমিতে উৎসবের আমেজে ধান কাটার কথা ছিল, সেখানে থৈ থৈ পানি দেখে এবং কৃষকদের চোখের পানি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বিএনপি নেতা। তিনি দীর্ঘ সময় তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।

ভিডিও কলে আলাপকালে আলী আকবর চৌধুরী বলেন:

​”হাওরবাসীর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই বোরো ধান। আজ সেই স্বপ্নই পানির নিচে। কৃষকের এই চোখের পানি ও হাহাকার পুরো অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হাত নেই, কিন্তু এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

 

তিনি আরও বলেন: ​”আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও জননেতা তারেক রহমান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাথে আছি এবং থাকব। আমি খুব শিগগিরই সশরীরে দিরাই-শাল্লায় আপনাদের মাঝে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করছেন। আলী আকবর চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সংকট মোকাবিলায় তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। দুর্গত এলাকায় তাঁর এই তাৎক্ষণিক উদ্যোগ ও পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম