1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর - sylhetersangram
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:৫৯|
Title :
দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 66 Time View

​বিশেষ প্রতিনিধি |

 

​আগামী ৮ আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিকে ঐতিহাসিক গণজোয়ারে পরিণত করতে দলীয় নেতাকর্মীসহ দিরাইয়ের সর্বস্তরের সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন কারা নির্যাতিত সাবেক যুবদল নেতা আলী আকবর চৌধুরী।

 

​বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলী আকবর চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের এই অগ্রযাত্রা। আগামী ৮ আগস্ট দিরাইয়ের মাটিতে যে বিজয় র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা হবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যের প্রতীক।

 

​বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এই গণসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার এক বিশাল গণজমায়েত। তাই দল-মত নির্বিশেষে দিরাই উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের সচেতন জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানান তিনি।

 

​এদিকে ৮ আগস্টের এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আয়োজকদের আশা, ৮ আগস্টের এই সমাবেশে দিরাইয়ে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটবে এবং এটি এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম