1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে নজরুল বর্ষ উদ্‌যাপন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৮|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উদ্‌যাপন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 96 Time View

 

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা এর সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী এর সঞ্চালনায় উপজেলা পর্যায়ে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ কয়ছর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সভাপতি মোঃ আনসার উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সুরভী আক্তার ও গীতাপাঠ করেন রাজশ্রী দে জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অলী উল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জালাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন খান সাগর।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর বিমল কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন, জীবধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ ও নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, জেলা মোটরচালক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, মোঃ আবদাল হোসেন, আহবায়ক সদস্য মোজাহিদ উদ্দিন, গোলাম রাব্বানী, মোশাহিদ আলী,শামছু উদ্দিন, অজিত চন্দ্র দাস, বিএনপি নেতা আবুল লেইছ ও উপজেলা যুবদল নেতা জিলানী মিয়া সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম